অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় পানি উৎপাদন করায় জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

গোপালগঞ্জে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদনের দায়ে “ছুনাম” পানি ফ্যাক্টরীর মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই ফ্যাক্টরীর সকল বোতলজাত পানি জব্দ করা হয়।

আজ শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলার জোতকুরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায়।

কাশিয়ানী উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায় জানান, উপজেলার জোতকুরা এলাকার একটি বাড়ীতে ফ্যাক্টরী তৈরী করে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় অনঅনুমোদিত ভাবে বোতলজাত পানি উৎপাদন করে বাজারজাত করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্যাক্টিরীতে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করার দায়ে ফ্যাক্টরীর মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ফ্যাক্টরীতে থাকা সকল পানি জব্দ করার পাশাপশি বাজার থেকে পানির বোতল উঠিয়ে নেয়া ও পানি উৎপাদন না করার নির্দেশ দেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর