করোনা ও আম্পান মোকাবেলায় মানবিক হৃদয়ে যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা এবং আম্পানের প্রভাবে দেশের মানুষ এক কঠিন সংকটময় দুর্বিষহ জীবন যাপন করছে। বাঙালি জাতির এমন সংকটময় মুহুর্তেও নিজেদের জীবনের কথা না ভেবে, অন্ধকারে আশার আলো জ্বালিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

আজও বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাজার, মার্কেটগুলোতে সচেতনতামূলক মাইকিং করা, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, ত্রাণ বিতরণ এবং দুস্থ কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার শস্য, সবজি বীজ বিতরণসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এছাড়াও সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় গণপরিবহণ চলাচল করছে কিনা তা তদারকিতে সদা তৎপর রয়েছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের জন্য প্রতিদিনই নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও আম্পানে ভেসে যাওয়া হাজারও পানিবন্দী মানুষের বাড়ীতে নিয়মিত খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, বাংলাদেশের যে কোন কঠিন দুর্যোগের সময় সরকারের ডাকে সাড়া দিয়ে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে যশোর সেনানিবাসের প্রতিটি সেনাসদস্য।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর