করোনা ও আম্পান মোকাবেলায় দেশবাসীকে সুরক্ষার কাজে সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সারা বিশ্বের মতোই করোনাভাইরাস মোকাবেলায় স্থবির বাংলাদেশও। করোনা মোকাবেলাকে যুদ্ধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর হাতে এক মহান দায়িত্ব অর্পন করেছেন, যা পালনের সর্বোচ্চ প্রচেষ্টায় নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় সেনাসদস্যরা করোনার বিরুদ্ধে এক নতুন যুদ্ধে নেমে দেশের মানুষকে সুরক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে শুরু হওয়া এই লড়াইয়ে নিজেদেরকে সামিল করে এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। প্রতিনিয়ত সাধারণ মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা তৈরি, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, চিকিৎসা সেবা প্রদান ও লকডাউন কার্যকর করার পাশাপাশি দুস্থ ও অসহায়দের খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে যাচ্ছে। এছাড়াও গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মেটাতে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে আম্পান মোকাবেলায় প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের ঘর-বাড়ী মেরামত ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা প্রদান, ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত এবং পানিবন্দী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণসহ ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর