কাশিয়ানীতে বাঁশ বাগানে ফেলে যাওয়া কিশোরকে উদ্ধার করলেন ইউএনও

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তিনি। এলাকার মানুষের ধারণা ওই যুবককে করোনার কারণে ফেলে যেতে পারে।
রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও সাব্বির আহমেদ বলেন, ‘চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে ছুঁটে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কিশোরটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ কাইয়ুম তালুকদারের সহযোগিতায় এ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

তিনি আরো বলেন, ‘উদ্ধারকৃত কিশোরের দেহে করোনা আছে কি না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে ওই কিশোরকে ফেলে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর