কাশিয়ানীতে মধুমতি নদীতে ট্রলার থে‌কে প‌ড়ে পুলিশ সদস্য ও তার ৬মাসের শিশু পুত্র নিখোঁজ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে ট্রলার থে‌কে প‌ড়ে পুলিশ সদস্য ও তার ৬মাসের শিশু পুত্র নিখোঁজ হ‌য়ে‌ছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দি‌কে কালনায় মধুমতি নদীর উপর নির্মানাধীন ব্রীজের খুঁটির সাথে ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যায়।

কা‌শিয়ানী উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা র‌থিন্দ্রনাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নি‌খোঁজরা হ‌লো পিতা পুলিশ হেডকোয়ার্টার-এর কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) ও তার শিশু পুত্র আনাস।তা‌দের বা‌ড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপ‌জেলার চাচই গ্রা‌মে।

 

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা র‌থিন্দ্রনাথ বিশ্বাস জা‌নি‌য়ে‌ছেন, স্ত্রী, ছেলে‌ ও কয়েকজন আত্মীয় নিয়ে ট্রলার ভাড়া করে মধুম‌তি নদী‌তে ঘুরতে বেবিয়েছিল তারা।নদী‌তে প্রবল স্রোত থাকার কার‌নে ট্রলার‌টি নিমার্না‌ধিন  ব্রী‌জের পিলা‌রের স‌ঙ্গে থাক্কা খায়। এ‌তে মা‌ঝি বা‌দে ট্রলা‌রের সবাই নদী‌তে পড়ে যায়।প‌রে ট্রলা‌রের মা‌ঝি পড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার কর‌তে সক্ষম হ‌লেও পিতা ও পুত্র নি‌খোঁজ হয়। তা‌দের উদ্ধা‌রের জন্য গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল কাজ কর‌ছে।  এছাড়া খুলনায় ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডুব‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আজিজুর রহমান এবং নড়াইলের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে থেকে নিখোঁজ পিতা-পুত্রের উদ্ধার প্রক্রিয়া তদারকি করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর