কুয়েট ছাত্রলীগের উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের কাছে ৫০টি ফেসশিল্ড হস্তান্তর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধের মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। নতুন এ যুদ্ধে শামিল হয়ে এখন পর্যন্ত প্রশাসনের অনেক কর্মকর্তাই করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও লকডাউনের এই সময়টায়, করোনার চোখ রাঙ্গানী  উপেক্ষা করে জনসেবায় তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

এই যোদ্ধাদের ব্যাক্তিগত নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কুয়েট ছাত্রলীগের সভাপতি আবুল হাসান শোভনের পক্ষ থেকে ইমাদুল ইসলাম অনিক, (সদস্য, কুয়েট ছাত্রলীগ) নিজের প্রস্তুতকৃত ৫০টি ফেসশিল্ড আজ সোমবার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম- এর কাছে পৌছে দেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেখ সালাউদ্দীন দিপু। এসময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছত্রলীগের সাবেক সম্পাদক মোঃ তানভীর ইসলাম অংকুর।

নিজ জেলা যশোরের পর, এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি গোপালগঞ্জ জেলা প্রশাসনের হাতে নিজের প্রস্তুতকৃত এই ফেসশীল্ড তুলে দিলেন  বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ইমাদুল ইসলাম অনিক।

মহান আল্লাহর রহমতে সকলের সমন্বিত প্রচেষ্টায় অচিরেই আমরা এ দুর্যোগ  থেকে রেহাই পাবো বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তা ও কুয়েট ছাত্রলীগ নেতৃবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর