কৃষকের টমেটো জমিতেই নষ্ট

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

টমেটা উৎপাদনের শেষ সময়ে এসে অত্যাধিক দরপতনের কারনে কৃষকেরা তাদের জমি থেকে টমেটো বাজারজাত করছে না। জমি থেকে টমেটো ছিড়ে বাজারে নিতে যে খরচ হয় সেই পরিমান টাকা বিক্রি করে পাওয়া যাচ্ছেনা। আর তাই কৃষকেরা জমিতেই টমেটো নষ্ট করে ফেলছেন।একমন টমেটো বাজারে বিক্রি করলে তারা ১শ” টাকাও পাচ্ছেন না।

আর এই পরিমান টমেটো জমি থেকে তুলতে শ্রমিককে যে মজুরী দিতে হয় সে টাকাও তারা তুলতে পারছেন না।বাধ্য হয়েই গোপালগঞ্জের টমেটো চাষিরা টমেটোর দাম না পাওয়ায় ক্ষেত থেকে টমেটো তুলছে না। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের ফসল। আর্থিকভাবেও বড় ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে তাদের। অথচ এলাকায় টমেটো প্রক্রিয়াকরনের ব্যবস্থা বা সংরক্ষণাগার থাকলে এ ক্ষতি থেকে কৃষকেরা রক্ষা পেতে পারতো বলে কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতি বছরই ঘের পাড়ে গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর, সিলনা, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া, পাখরঘাটা ও কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জে প্রচুর পরিমানে টমেটো চাষ হয়। টমেটোর মৌসুম এলেই এসব এলাকার চারিদিকে তাকালে দেখা যায় শুধুই টমেটোর ক্ষেত। যখন টমেটো তোলা হয় বিভিন্ন এলাকা হতে পাইকারী ব্যবসায়ীরা এসে ভিড় করে। এসব এলাকা তখন বানিজ্যিক এলাকায় রুপ নেয়। প্রতিবারের মতো এবারো এ অঞ্চলে টমেটোর ব্যাপক ফলন হয়।

রঘনাথপুরের কৃষক, বিমল বিশ্বাস, সবিতা রানী ও সিলনা গ্রামের নিরঞ্জন বিশ্বাস বলেন, কৃষকরা প্রথম দিকে কিছুটা দাম পেলেও মাঝখানে এসে টমেটোর দাম পড়ে যাওয়ায় কৃষকরা এখন আর ক্ষেত থেকে টমেটো তুলছে না। ক্ষেত থেকে টমেটো তুলতে যে টাকা খরচ হয় টমেটো বিক্রি করতে হচ্ছে তার অর্ধেক দামে। যার কারণে কৃষকরা এখন আর ক্ষেত থেকে টমেটো তুলছে না। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো। এতে কৃষকরা ব্যপকভাবে ক্ষতির সন্মুখিন হচ্ছে।

গোপালগঞ্জ গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর কৃষিবিদ আব্দুল কাদের সরদার বলেন, এ অঞ্চলে যদি টমেটো প্রক্রিয়া করণের কোন ব্যবস্থা বা উদ্যোগতা থাকতো বা সংরক্ষণের জন্য কোন হিমাগার থাকতো তাহলে এসব টমেটো নষ্ট হতো না। ভবিষ্যতে যদি এ অঞ্চলে টমেটো প্রক্রিয়ার কোন ব্যবস্থা বা সংরক্ষণের জন্য হিমাগারের ব্যবস্থা করা হয় তাহলে কৃষক কষ্ট করে টমেটো চাষ করে তার ন্যায্য মুল্য পাবে। এতে তারা ভবিষ্যতে এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠবে।

টমেটোসহ বিভিন্ন মৌসুমী সবজি ও ফসল চাষে আরো আগ্রহী করে তুলতে এবং তার নিরাপদ বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সরকারের প্রতি আহবান জানান এ অঞ্চলের কৃষকসহ ও কৃষি সংশ্লিষ্টরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর