কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩০হাজার মাস্ক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

করোনা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া- টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ও শেখ হেলাল উদ্দিন এমপির উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের মাঝে ৩০হাজার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরের হাতে এ মাস্ক তুলে দেন।
এ সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, নারায়ণ চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক দুলাল শেখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে বিতরণের জন্য ৩০ হাজার মাস্ক পাঠিয়েছেন। এই ৩০ হাজার মাস্কের ১৭হাজার কোটালীপাড়া ও ১৩হাজার টুঙ্গিপাড়ার দরীয় নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হলো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর