গোপালগ‌ঞ্জে ব্রিজের রে‌লিং থে‌কে প‌ড়ে নি‌খোঁজ যুবকের লাশ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জ সদর উপ‌জেলার উলপুর ব্রীজের রেলিং থেকে পড়ে নিখোঁজ ওয়ার্কশপ শ্রমিক মোরাদ শেখ(২২)এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ শনিবার সকাল পৌনে ১০টায় উলপুর ব্রিজের কাছে নদীর পানির নিচ থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

নিহত মোরাদ শেখ সদর উপ‌জেলার গোবরা গ্রা‌মের খোকা মিয়া শে‌খের ছে‌লে। সে উলপুর বাজা‌রে রা‌সেল শে‌খের ওয়ার্কস‌পের একজন শ্রমিক ছিলেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মোরাদ শেখ ক‌য়েকজন বন্ধু‌দের সা‌থে কাজ শে‌ষে ব্রিজের রে‌লিং এর উপর ব‌সে গল্প কর‌ছিল। হঠাৎ ক‌রে সে রেলিং থে‌কে প‌ড়ে পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মিরা ঘটনাস্থ‌লে পৌ‌ছে নি‌খোঁজ ওই যুবক‌কে খুজেঁ পায়নি। রাতেই খুলনায় ডুবুরি দল‌কে খবর দেয়া হ‌য়।

 গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, আজ শনিবার সকালে হুমায়ন কবীরসহ ৩সদস্যের একটি ডুবুরি দল খুলনা থেকে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং নিহতের লাশ উদ্ধার করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর