গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মোঃ ফরহাদ হোসেন শেখ(৪০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেছে।

মঙ্গলবার(৪ আগষ্ট)রাতে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। সে একই গ্রামের আক্কাস শেখে ছেলে।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালিয়ে  অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতে নাতে আটক করে।

 

এ সময় আটককৃত আসামীর নিকট হতে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেন। পরে তাকে অস্ত্রসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর