গোপালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় পতাকা র‌্যালী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মুজিব বর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় পতাকা র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী এ কর্মসূচী পালন করে।

জেলা উদীচী সংসদের কার্যালয়ের সামনে থেকে লাল-সবুজের জাতীয় পতাকা নিয়ে একটি র‌্যালী বের করা হয়। র‌্যারীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট এলাকার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দেশত্ববোধক গান পরিবেশন করেন।

এসময় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো: নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডলসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর