গোপালগঞ্জে কার্লভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সাথে সংযোগ স্থাপনে কার্লভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের গেটপাড়ায় এ কার্লভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ ওসমান গনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান, সহকারী কমিশনার(ভূমি) মিলন সাহা উপস্থিত ছিলেন। ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সাথে সংযোগ স্থাপনে ১৬ মিটার লম্বা ও ১২ মিটার চাওড়া কার্লভার্ট নির্মাণ করা হবে। এ কার্লভার্টের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর