গোপালগঞ্জে কালিগঙ্গা খাল উন্মুক্ত ও কংশুর বাস স্ট্যান্ডে ব্রিজ নির্মাণের দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খাল জনসাধারনের জন্য উন্মুক্ত ও টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের কংশুর বাসস্ট্যান্ডে ব্রিজসহ স্লুইচ গেট নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটি, উলপুর ও দূর্গাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কংশুর বাসস্টান্ডে ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে এসব গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে মোঃ মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নওয়াব আলী ফকির,  মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা, বনগ্রাম যুব সংঘের সভাপতি ইয়াসিন বিন ইমদাদ, করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি দ্বীন ইসলাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বে ব্রীজ ছিলো। পরবর্তীতে সড়কটি উন্নয়ন করার সময় ব্রীজটি বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়।এতে মধুমতি নদীর বিলরুট চ্যানেল থেকে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খালে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

এছাড়া উক্ত খালটি লিজ দেয়ার কারণে চাষাবাদসহ গৃহস্থালির কাজে স্থানীয়রা খালের পানি ব্যবহার করতে পারছেন না। তাই সরকারের কাছে খালটি উন্মুক্ত করা ও কংশুর বাসস্ট্যাস্ডে

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর