গোপালগঞ্জে কোটালীপাড়া পৌর মেয়র ও নার্সসহ করোনায় আক্রান্ত ২১জন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ ও এক নার্সসহ ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৪ জনে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৮ জন, সদর উপজেলায় ৭ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৪ হাজার ৪৪৩ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় মোট ৯ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ২৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ২৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৫০৪ জনের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১২৮ জন, কাশিয়ানী উপজেলায় ১২০ জন, সদর উপজেলায় ১১১ জন, কোটালীপাড়া উপজেলায় ৭৯ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬৬ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর