গোপালগঞ্জে পরাজিত ও বিজয়ী মেম্বার প্রার্থীর লোকজনের মধ্যে হামলা. পাল্টা হামলা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে পরাজিত মেম্বার প্রার্থী মেজবাহ সরদার ও বিজয়ী মেম্বার প্রার্থী ইয়াসির আরাফাত এর সমর্থকদের হামলা ও ভাংচুরের ঘটনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের ৪বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বৃদ্ধ নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের আড়ুয়াকংশুর গ্রামের নুর ইসলাম মোল্লার মৃত স্ত্রী রাজিয়া বেগমের উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিলো।কিন্তু, তার আগেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী ও বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাংচুর চালালে মিলাদ অনুষ্ঠান পন্ড হয়ে যায়।

হামলা ও ভাংচুরের শিকার হুসাইন মোল্লা জানিয়েছেন, গত ১ জানুয়ারী আমার বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম ক্যান্সারে মারা যান। শুক্রবার বাদ জুম্মা তার মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। আর এ অনুষ্ঠানে গ্রামবাসীদের দাওয়াত দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের জন্য বাড়ীতে ডেকোরেটরের মাল জিনিস আনা হয়। কিন্তু বিকেলে পরাজিত মেম্বার প্রার্থী মেজবাহ সরদারের লোকজন আমাদের বাড়ীতে হামলা করে বৃদ্ধ ও মহিলাদের মারপিট করে এবং ভাংচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন বলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান।তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর