গোপালগঞ্জে পানি বন্দি ১০ গ্রামের মানুষের ভোগান্তি বাড়ছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের পান বন্দি ১০ গ্রামের মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। পানিতে নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দূর্গতদের সাহায্যের জন্য দেড়শ’ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

গোপালগঞ্জে মধুমতি নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার এবং বিল রুট ক্যানেলের পানি ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছেন।

সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার অন্ততঃ ৫ইউনিয়নের ১০গ্রামের নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা-ঘাটও তলিয়ে গেছে। কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা হাইস্কুল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৫০ টি পরিবার আশ্রয় নিয়েছে এবং সদর উপজেলার উলপুর ইউনিয়নের ১৫টি পানিবন্দি পরিবার উলপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর