গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত। মহাসড়ক অবরোধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির(২২) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি চর পাথালিয়া গ্রামে। তার বাবার নাম এমদাদ ফকির। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দূর্ঘটনা স্থলে গাছ কেঁটে ও গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় ২ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পাথালিয়া গ্রামের বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাবার সময় মহাসড়ক পার হচ্ছিল। এসময় খুলনার দিক থেকে আসা একটা লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা দুই ঘন্টা অবরোধ করে রাখলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসের ভিত্তি সকাল ১১টার দিকে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর