গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জে পূর্ব শক্রুতার জের ধরে খাসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
আজ শুক্রবার দুপুর দেড়’টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খসরু ফকির একই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ারবাজার এলাকায় ধান-চালের ব্যবসা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, খসরু ফকিরের সাথে চাচাতো ভাই হাসান ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
গতকাল বৃহস্পতিবার (০৬ আগষ্ট)সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটিকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হাসান ফকিরের লোকজন ভেড়ারবাজার এলাকায় এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর