গোপালগঞ্জে ল্যাপটপ ও  সেলাই মেশিন বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 মোহনা রিপোর্ট।।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০-তম জন্ম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের একশ’ জন শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ, একশ’ জন অসহায় দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং ৪০ জন দুঃস্থ লোকের মধ্যে নগদ ২ হাজার করে টাকা নগদ অর্থ যার যার মোবাইলে পাঠিয়ে দেয়া হয়।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসব ল্যাপটপ ও সেলাই মেসিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এ এই অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবস্থান করে সংযুক্ত থাকেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর