গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত এস.পি-র মতবিনিময়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে আজ বুধবার মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। শহরের পুলিশ অফিসার্স ক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার সাংবাদিকগন নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমি গোপালগঞ্জে জনবান্ধব মানবিক পুলিশিং কার্যক্রম চালিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন করে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে চাই। মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষন, চুরি রোধে তিনি সকলের আন্তরিকতা ও সহায়তা কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাত আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকুসুদপুর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর