গোপালগঞ্জে স্কুলে ও রাস্তার পাশে কুড়ে ঘর বানিয়ে আশ্রয় নিয়েছে ৫শতাধিক বানভাসী পরিবার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। আগে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ১৫টি গ্রামের বাসিন্দারা পানি বন্দি ছিল। এর সাথে নতুন করে যোগ হয়েছে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি, কাফুলাবাড়ি এবং রামনগর, কলাবাড়ি ও বৈকন্ঠপুর গ্রাম।

এ নিয়ে জেলার ২০টি গ্রামের অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ৫শ’ পরিবার উঁচু এলাকার বিভিন্ন স্কুলে ও রাস্তার পাশে কুড়ে ঘর বানিয়ে সেখানে আশ্রয় নিয়েছে।এসব এলাকার ছোট বড় এক হাজারের বেশী পুকুর বন্যার পানিতে ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ড বলেছে মধুমতি নদীতে পানি এখনো বিপদ সীমার ৪০ সেন্টিমিটার এবং মধুমতি বিলরুট চ্যানেলে ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গতকাল(৩ আগষ্ট)মধুমতি নদীতে পানি বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার এবং মধুমতি বিলরুট চ্যানেলে ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দূর্গতদের সাহায্যের জন্য ৩শ’ মেট্রিক টন চাল এবং শিশু, গো-খাদ্য ও শুকনা খাবারের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর