গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স চত্ত্বরে কেক কাটেন নেতাকর্মীরা ও একে অপরকে কেক খাইয়ে দেন তারা।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিভাষ বালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আব্বাস, সদস্য এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার,  হেলাল কাজী, নুরজ্জামান শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক এ আজিজ খান, শেখ সাজ্জাদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিকুল ইসলাম, সহ সভাপতি রিফাতুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ভার্চুয়ালী বঙ্গবন্ধু সমাধী সৌধ কমপ্লেক্সের পাশে একটি লেবু গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এর আগে জেলা আওয়ামী লীগ কায়্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে টুঙ্গিপাড়ায় সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর