গোপালগঞ্জে হাফ ম্যারাথন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

সড়ক দূর্ঘটনায় নিহত নারী পর্বতারোহী রেশমা নাহার রত্নার স্মরণে গোপালগঞ্জে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোয়ান গ্রুপের উদ্যোগে এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।

আজ শুক্রবার সকাল ৬টায় স্থানীয় পৌর পার্কে এ ম্যারাথনের উদ্বোধন করেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান। পৌর পার্ক থেকে শুরু হয়ে ধর্মখেয়া ব্রীজ হয়ে মুজিব বাজার ও মন্দারতলা হয়ে ওই একই স্থানে এসে শেষ হয়।

এ হাফ ম্যারাথনের অংশ নেয়া ১৫ জন অ্যাথলেট ১৬ কিলোমিটার পথ অতিক্রম করেন। এর আগে সড়ক দূর্ঘটনায় নিহত নারী পর্বতারোহী রেশমা নাহার রত্নার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন নারী পর্বতারোহী রেশমা নাহার রত্না।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর