গোপালগঞ্জে ৩৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌছেছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ৩৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌছেছে।

আজ শুক্রবার দুপুরে জেলা ইপিআই ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন রিসিভিং কমিটি তিনটি কার্টুনে এ ভ্যাকসিন বুঝে নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রশাসকের কার‌্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান ও ডাঃ এস,এম, সাকিবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

আগামী ৭ ফেব্রুয়ারী গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল বুথ থেকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। এখন চলছে তালিকা তৈরীর কাজ।

প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৬শ’ টি এ্যামপল এসেছে।এসব এ্যামপল দিয়ে ৩৬ হাজার লোককে ভ্যাকসিন দেয়া যাবে।প্রাথমিক পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মি, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদেরকে এই ভ্যাকসিন দেয়া হবে বলে সিভিল সার্জন সুজাত আহমেদ জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর