গোপালগঞ্জ পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বরণে আজ সোমবার ‘‘পুলিশ মেমোরিয়াল ডে” পালিত হয়েছে।

জেলা পুলিশ লাইন্সের ট্রেনিং সেডে গোপালগঞ্জ জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, এএসপি (সিআইডি) মোঃ জাহাঙ্গীর আলম এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এর আগে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে নিহত পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন এবং আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর