জেলা প্রশাসককে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকে ভূষিত করায় প্রেস কনফারেন্স

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকে ভূষিত করায় এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলায় পরিবার পরিচিতি কার্ড প্রস্তুত করা এবং সেই অনুযায়ী সরকারি সাহায্য সহযোগীতা দরিদ্র পরিবারের হাতে পৌছে দেয়ার অবদানের জন্য তাঁকে এই পদকে ভূষিত করা হয়। প্রেস কনফারেন্স শুরুর প্রাক্কালে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিঃ) মোঃ ওসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, ডিডিএলজি আরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর