টুঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গত শনিবার কর্তব্যরত ডা. অপূর্ব বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে গত দুই দিন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রধান আসামী কাজী তরিকুল ইসলামসহ অন্য আসামীদের গ্রেফতারের দাবীতে কর্মবিরতি পালন করে।

প্রধান আসামী কাজী তরিকুল গ্রেফতার না হওয়া ও নিরাপদ কর্মস্থলের দাবীতে তারা এ আন্দোলন চালিয়ে আসছিলো।বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা তাদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টা মধ্যে প্রধান আসামীকে গ্রেফতারের আল্টিমেটাম  দেয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়।

এর মধ্যে আজ সোমবার বিকেলে ওই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী কাজী তরিকুল ইসলামকে গোপালগঞ্জ জেলা পুলিশ পাশ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেফতার করে। এর আগে পুলিশ ওই ঘটনার সাথে জড়িত অপর এক আসামীকে গ্রেফতার করে।

প্রধান আসামী গ্রেফতার হওয়ায় চিকিৎসকদের ঘোষিত আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়। আগামীকাল সকাল থেকে চিকিৎসকরা পূর্বের ন্যায় চিকিৎসা সেবা প্রদান করবেন।

এ ব্যাপারে বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডা. হুমায়ুন কবির-এর সাথে কথা হলে তিনি জানান, তাদের আল্টিমেটাম অনুয়ায়ী প্রধান আসামী কাজী তরিকুল সহ দুই জন গ্রেফতার হওয়ায় তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার(৪ জুলাই) সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে সাড়ে ৮টার দিকে ওই রোগী মারা যায়। তাকে চিকিৎসা দিতে দেরী হয়েছে এমন অযুহাতে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে কাজী তরিকুলসহ রোগীর বেশ কয়েকজন স্বজনরা শারিরীকভাবে লাঞ্চিত করে। এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গত (শনিবারই) টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২৪ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারায় তারা ইনডোর ও করোনা রোগীদের চিকিৎসা করা বাদে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর