বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে নাটক মঞ্চস্থ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেলো ২টি নাটক“এখনো কৃতদাস” ও “যশোর রোড”।বৃহস্পতিবার রাতে স্থানীয় শেখ মনি অডিটরিয়ামে গোপালগঞ্জ থিয়েটার ও নড়াইল ড্রামা সার্কেল-এই মঞ্চ নাটকের আয়োজন করে।

৭১-এর যশোর রোডে পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুয়ের উপর যে হত্যাকান্ড ঘটিয়েছিল সেই কাহিনী অবলম্বনে আব্দুস সবুর রচনা ও নির্দেশনায় “যশোর রোড” এবং জীবন-জীবিকার প্রয়োজনে অনেক সম্ভাবনা হারিয়ে যায় গভীর অন্ধকারে। মুখোশধারী তথাকথিত মানুষেরা মেতে ওঠে নগ্নতায়। তবুও থেমে থাকেনা জীবন, নতুন স্বপ্নে, নতুন আশায় চলতে থাকে জীবন। এসব আশা-ভরশা নিয়ে নাটক“এখনো কৃতদাস” মঞ্চস্থ করে নড়াইলের ড্রামা সার্কেল।আব্দুল্লাহ আল মামুনের লেখা এ নাটকটিতেও নির্দেশনায় ছিলেন শেখ আব্দুস সবুর।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এহিয়া খালেদ সাদি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ নাটকটি উপভোগ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর