বঙ্গবন্ধুর সমাধীতে গণপূর্ত বিভাগের নব নিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত বিভাগের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন মোহাম্মদ শামীম আখতার। এরপর তিনি সমাধী সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এসময় ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, গণপূর্ত ই/এম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: অালমগীর খান, গণপূর্ত ই/এম পি এ্যান্ড ‌ডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অাশ্রাফুল হক, ব‌রিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: নাছিম খান, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: মঈনুল ইসলাম খান, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আবুল খায়ের, গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মশিউর রহমান, ‌গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসসহ ঢাকা, খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ  গণপূর্ত জোন, সার্কেল এবং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশল ও উপ বিভাগীয় প্রকৌশলীগণ উপ‌স্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর