বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূলে ঔষধ প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ১৪ ইষ্ট বেঙ্গলের পরিচালনায় অসহায় ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূলে ঔষধ প্রদান করা হয়েছে।

৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় আজ বুধবার সকাল ১১টায় জিটি স্কুল মাঠে ২৫০জন অসহায় ও দু:স্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।

এতে সেনাবাহিনীর চারজন ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এ সেবা প্রদান করেন। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্ণেল শুভ ইসলামসহ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্ণেল শুভ ইসলাম বলেন, যশোর ৫৫ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মধ্যে ১০টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। বর্তমানে কোভিট-১৯ আক্রান্ত রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এদের ভয়ে সাধারন মানুষ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন না। আমরা তাদের চিকিসা দেবার উদ্দেশ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও অন্যান্য উপজেলায়ও করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর