বিষপান করে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিষপান করে আত্মহত্যা করেছে দুই চাচাতো বোন। তাদের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

আজ বুধবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু হয়।

আত্মহত্যাকারীরা হলেন, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালারচর গ্রামের মো: দেলোয়ারের স্ত্রী প্রীতি বেগম (১৮) ও একই গ্রামের মো: শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৮)।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বুধবার ভোর রাত ১ টার দিকে নিজেদের বাবার বাড়ীতে দুই চাচাতো বোন বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষযটি টের পেয়ে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনালের হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে দুই বোন মারা যান। এরা দুই বোন হলেও বান্ধবীর মত চলাফেরা করতেন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে বিষপান করার কারন জানা না গেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর