ভূমি অফিসার্স কল্যান সমিতির স্মারকলিপি পেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

৬দফা দাবী বাস্তবায়নে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি, গোপালগঞ্জ জেলা শাখা আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি পেশ করেছে।

স্মারক লিপিতে তারা যেসব দাবী করেছেন তা হলো-আগামী ১৫ জানুয়ারীর মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রনালয়ের স্থগিত আদেশ প্রত্যাহার করা, আগামী তিন মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে কম্পিউটার সামগ্রী, ফটোকপি মেসিন, উন্নত মানের প্রিন্টার প্রদান এবং কন্টেজেন্সি ভ্রমন ভাতা বিল সরাসরি প্রদানের ব্যবস্থা করা, আই.টি খরচের জন্য নামজারী এবং হোল্ডিং এন্ট্রির সরাসরি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে প্রদান করা, তদন্ত কাজে মটর সাইকেল সরবরাহ করা এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করা।

অনতিবিলম্বে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির দাবী গুলো মেনে নেয়ার জন্য আহবান জানানো হয়েছে।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করার সময় জেলা কমিটির সভাপতি সিকদার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস এম আনিচুর রহমান ছাড়াও পুতুল গাইন, মহাসিন শেখ, সমির চন্দ্র চাঁদ প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর