মুকসুদপুরের জলিরপাড় ইউ.পি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে আজ বুধবার চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিভা মন্ডল এবং মিহীর কান্তি রায় (স্বতন্ত্র) ও শেফালী হালদার (স্বতন্ত্র) মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোননপত্র দাখিলের শেষ দিনে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিন জন প্রার্থী। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জলিরপাড় ইউ.পি পরিষদের চেয়ারম্যান অখিল বৈরাগীর মৃত্যুতে এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি খালি হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর