মুকসুদপুরে ভ্যান চালক হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যান চালক শাজাহান শেখ হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ মিছিল করেছে রাঘদী ইউনিয়নবাসী।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী বাসষ্ট্যান্ড এলাকায় হাতে হাত ধরে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

পরে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধন চলাকালে নিহত শাজাহান শেখের স্ত্রী পিঞ্জিরা বেগম, ছেলে সোহাগ শেখ, পুত্রবধূ লাইজু বেগম, ফাহিমা বেগম ও এলাকাবাসী আনোয়ার হোসেন শেখ বক্তব্য রাখেন।

এ সময় নিহত শাজাহান শেখের স্ত্রী পিঞ্জিরা বেগম বলেন, রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর শেখের ভাই জাহাঙ্গীর শেখ ও তার লোকজন আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। কিন্তু এঘটনায় মাত্র ৪জন আগামীকে গ্রেফতার করতে পেড়েছে পুলিশ। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

পুত্রবধূ লাইজু বেগম বলেন, আমার শ্বশুরকে হত্যা করার পর আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। দ্রুত হত্যার বিচারের দাবী জানাই।

প্রসঙ্গত, গ্রাম্য আধিপত্য নিয়ে গত ৩০ মার্চ শাজাহান শেখকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর শেখের ভাই জাহাঙ্গীর শেখ ও তার লোকজন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হলে ৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রফিক শেখ বাদী হয়ে ৫৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর