এম বি সাইফ (বি মোল্লা) দ্বিতীয় মেয়াদে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার  সাধারন সম্পাদক হওয়ায় গোপালগঞ্জে মিলাদ মfহফিল অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

দ্বিতীয় মেয়াদে এম বি সাইফ (বি মোল্লা) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জে মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা গোপালগঞ্জ কোট মসজিদে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

গত  সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে টানা দ্বিতীয় মেয়াদে এম বি সাইফ (বি মোল্লা) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার  কথা জানানো হয়।

পরিষদে পদাধিকারবলে সভাপতির দায়িত্বে আছেন ঢাকার বিভাগীয় কমিশনার। এছাড়া পদাধিকার বলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সহসভাপতি পদে আছেন।

এর আগে ২০১৬ সালের পরিষদে প্রথমবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম বি সাইফ। বর্তমানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদে আছেন এই ক্রীড়া সংগঠক।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর