এ সরকারের মেয়াদেই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে-টুঙ্গিপাড়ায় পানি সম্পদ উপমন্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

তিস্তা চুক্তি নিয়ে পা‌নি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, আন্তর্জাতিক সকল বিষয়ে প্রতিবেশি দেশের সাথে বন্ধুত্ব রেখে বাংলাদেশের স্বার্থ অক্ষুন্ন রেখে যা করার দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। বাংলাদেশের মানুষের সকল আশা, আকাংখা ও আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। এ সরকারের মেয়াদেই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ‌গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে গঙ্গাচুক্তি করতে পারেনি। খালেদা জিয়া গঙ্গাচুক্তির বিষয়টি ভুলেই গিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুলেননি, চুক্তি করে ৩৫ হাজার কিউসেক পানি বাংলাদেশে নিয়ে এসেছেন। শেখ হাসিনার নেতৃত্ব সকল আন্তর্জাতিক সমস্যা সমাধান হয়েছে।

উপমন্ত্রী আরো, পশ্চিম গোপালগঞ্জ সমন্বিত পানি উন্নয়ন প্রকল্প ও গোপালগঞ্জের নদী-খাল পুনঃখননসহ ১৩ টি প্রকল্পে প্রায় সাড়ে ১১’শ কোটি টাকার ডিপিপি অনুমোদনের কাজ চলছে।এই ডিপিপি একনেকে অনুমোদন হলে আগামী  বর্ষা মৌসুমের আগেই গোপালগঞ্জের এসব প্রকল্পের কাজ শেষ হবে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান পা‌নি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি মুজির বর্ষ উপলক্ষে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে সমাধি সৌধের পাশ দিয়ে প্রবাহিত টুঙ্গিপাড়া খাল পাড়ে গাছের চারা রোপন, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে মধুমতি নদীর ভাঙ্গন প্রতিরক্ষা কাজ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী পত্নী তাহমিনা শিলু, প্রধান প্রকৌশলী ওয়াহেদ উদ্দিন চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব কামরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হালিম সালেহী, উপ-বিভাগীয় প্রকৌশলী মীর শাহীনুর রহমান, সাদেকুল আলম চয়ন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, শরিয়তপুর জেলার শখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার‌্যালয়ে কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন করেন উপমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর