করোনা সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতীয় জীবনে করোনা সংকটময় মুহুর্তে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রেখে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা।

এরই ধারাবাহিকতায় বৃহত্তর যশোর অঞ্চলের প্রান্তিক জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে শুরু থেকেই তাদের পাশে রয়েছে সেনাসদস্যরা। কখনো কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাঁধে করে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা । এছাড়াও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে খাদ্য, চিকিৎসা, বাসস্থান মেরামত ও কৃষি সহায়তা প্রদানের পাশাপাশি সামাজিক দূরত্ব, বাজার মনিটারিং, গণপরিবহন চলাচল তদারকিতে চেকপোষ্ট স্থাপনসহ বিভিন্ন জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে ঘুর্ণিঝড় আম্পান পরবর্তী দূর্যোগ মোকাবেলায় সাতক্ষীরা ও খুলনা উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ভ্রাম্যমান মেডিক্যাল টিমের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর