কাল থেকে বঙ্গবন্ধু র সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন সাময়িকভাবে বন্ধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

করোনা মহামারির কারণে পরবর্তি নির্দেশ না দেয়া পর‌্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন।

আগামীকাল বৃহস্পতিবার(১ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার‌্যকর হবে বলে জানানো হয়েছে। পরবর্তি নির্দেশনা না দেওয়া পর‌্যন্ত এ সিদ্ধান্ত কার‌্যকর থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল্লাহ । তাই দর্শনার্থীদের এই সময়ে সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের সহকারি কিউরেটর নুরুল ইসলাম জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শণার্থী প্রবেশে আগামীকাল ১ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর