কাশিয়ানীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জাল নোটসহ ফরিদ মিয়া ওরফে বাটু চুরা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে জাল নোটসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ মিয়া ওরফে বাটু চুরা কাশিয়ানী সদর ইউনিয়নের বুধপাশা গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

ঘোনাপাড়া বাজারের কয়েকজন দোকানদার জানান, ঘোনাপাড়া বাজারে মনু মিয়ার ওষুধের দোকানে ওষুধ কিনে গিয়ে হাজার টাকার নোট দেয় গ্রেফতারকৃত ফরিদ মিয়া। এ সময় খুচরা না থাকায় দোকানদার খুচরা করে দিতে বলেন।

পরে অপর একটি দোকনে খুচরা করতে গেলে ওই দোকানদারের নোটটি দেখে সন্দেহ হয়। এ সময় স্থানীয় জনগণ ফরিদকে ধরতে গেলে সে সঙ্গে থাকা আরও কয়েকটি এক হাজার টাকায় জাল টাকা মুখের মধ্যে দিয়ে গেলে ফলে।

এসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল নোটসহ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এস.আই) গনেশ বিশ্বাস জানান, ওই যুবককে জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর