কাশিয়ানী উপজেলা চেয়ারম্যানসহ নতুন আক্রান্ত ১৩ জন; মোট আক্রান্ত-৩৩৭

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৯জন, মুকসুদপুরে ২জন, কোটালীপাড়ায় ১জন ও সদর উপজেলায় ১জন রয়েছে। এর মধ্যে কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর রয়েছেন।আক্রান্তদের হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে এবং পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২জন ও মুকসুদপুর উপজেলায় ১জন মারা মারা গেছেন। বাকীদের মধ্যে ১৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৮৮ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশন চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ১০৪ জন, মুকসুদপুরে ৭৮ জন, কোটালীপাড়ায় ৫৫, গোপালগঞ্জ সদরে ৫১জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৯ জন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর