কোটালীপাড়ায় নির্মল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ শুক্রবার বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজ চত্বরে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।

নির্মল সেন স্মৃতি সংসদ ও নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজের যৌথ আয়োজনে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।

নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, শিক্ষক দেবতোষ দে, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলবুল, রাশেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

উল্লেখ্য: ২০১৩ সালের ৮ জানুয়ারী তিনি রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর