গোপালগঞ্জের চাঞ্চল্যকর নিখিল হত্যা মামলায় পুলিশের এএসআই শামীম হাসানের শা‌স্তির দাবী‌তে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

কোটালীপাড়ার চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শামীম হাসান ও পুলিশের সোর্স মো: রেজাউলের শা‌স্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্প‌তিবার দুপুরে কোটালীপাড়ার রামশীল বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন করে‌ তারা। এরপর বিক্ষোভ মি‌ছিল হয়। মি‌ছিল শেষে সং‌ক্ষিপ্ত সমাবেশ করে স্থানীয় জনতা।

এ সময় বক্তারা বলেন, নি‌খিল হত্যা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে এক‌টি বিশেষ মহল। অ‌বিলম্বে স‌ঠিক তদন্ত শেষ করে অপরাধীদের কঠোর শা‌স্তি ফাঁ‌সির দাবী জানান তারা।

উল্লেখ্য, গত ০২ জুন বিকেলে কোটালীপাড়ার রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে নিখিলসহ চারজন তাস খেলছিল।ওই সময় কোটালীপাড়া থানার সহকারী উপ পরিদর্শক শামীম হাসান একজন ভ্যান চালক ও পুলিশের সোর্স মোঃ রেজাউল সেখানে হাজির হয়। পরে নিখিলকে আটক করে এএসআই শামীম তাকে মারধর করে মেরুদন্ডের হাড় ভেঙ্গে দেয়। এরপর পরদিন ঢাকায় তার মৃত্যু হয়। গত ৭ জুন মামলা হলে ৮ জুন আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর