মুকসুদপুরে বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী নৈশ কোচের চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুকসুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর(২২),একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) ও একই গ্রামের সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব জানিয়েছেন, নিহতরা একই মটর সাইকেলে করে মুকসুদপুর কলেজ মোড় দিয়েরাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে ফয়সাল সরদার, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন ঠাকুর ও আশঙ্কজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত শেখ মারা যান।পুলিশ ঘাতক বাস ও ড্রাইভার কে আটক করেছে।গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন এর বাস ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৯৪ বেপরোয়া ড্রাইভিং করে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় ১ কিমি টেনে নিয়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলে নিহত হয়। টেনে নেয়ার সময় বাইক থেকে স্পার্ক হয়ে ফুয়েল ট্যাংকে আগুন ধরে পুরো বাসে আগুন লেগে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর