গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১ জনে দাঁড়িয়েছে। এ পর‌্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯, কোটালীপাড়ায় ৩ ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ৩ জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১০০১ জনের মধ্যে জেলা সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮, কোটালীপাড়ায় ১৫১, মুকসুদপুরে ২০০ ও কাশিয়ানী উপজেলায় ১৮৩ জন রয়েছেন।

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন ও অন্য ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর