গোপালগঞ্জে করোনায় আরো এক জনের মৃত্যু; জেলায় এ পর্যন্ত মৃত-৩, আক্রান্ত ৩০৯ জন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে করোনায় আকরাম শরীফ(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার পর গত ২৯ মে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে জানাযা শেষে শহরের নবীনবাগস্থ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোপালগঞ্জে এই পর‌্যন্ত ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৭ জন সুস্থ হয়েছে।

আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৪, কাশিয়ানী উপজেলায় ৮৮ জন ও মুকসুদপুর উপজেলায় ৭৩ জন।এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মি আক্রান্ত হয়েছে ৩০ জন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর