গোপালগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ্য কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রনোদনার দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ্য কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা প্রনোদনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শতাধিক শিক্ষক উপস্থিত ছিল।

এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ, গোপালগঞ্জ শাখার সভাপতি মোঃ জাকারিয়া ইসলাম, টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম টুটুল প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা করোনা কালীণ সময়ে তাদের প্রতিষ্ঠান হতে ঠিকমত বেতন-ভাতা না পেয়ে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে দ্রুত প্রধানমন্ত্রী বরাবর প্রনোদনা প্রাপ্তির দাবি তুলে ধরেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর