গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আশরাফুজ্জামান বাবু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে শ্বাস কষ্ট, সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়ীতে আসেন।

পরে তিনি গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও না পেয়ে তিনি বাড়ীতে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকায় একটি কোম্পানীতে চাকুরী করতেন।

ইউএনও আরো জানান, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রক্রিয়া শুরু করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর