গোপালগঞ্জে গরু চুরি করতে এসে বাড়ির মালিকসহ আহত ৩ জন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে গরু চুরি করতে এসে বাড়ির মালিক আলী আকবর এবং তার স্ত্রী ও কন্যাকে মারপিট করে, হাত-পা ও মুখ বেঁধে ৬টি গরু নিয়ে গেছে।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বৃহস্পতিবার(৪জুন)রাত সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ি মালিক আলী আকবর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঘরের দরজার সামনে বসেছিলেন। হঠাৎ ৪/৫ জন লোক আকস্মিক ভাবে ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে ফেলে।এ সময় তিনি চিৎকার করতে গেলে তারা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তারা তার স্ত্রী ও মেয়েকে হাত-পা ও মুখ বেঁধে রাখে। পরে তারা একটি মোবাইল ফোন ও গোয়াল ঘর থেকে ৬টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

আজ শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষতিগ্রস্তদের থানায় এসে অভিযোগ করতে বলেছেন বলে জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর