গোপালগঞ্জে গ্রামের বাড়ি দাফন করা হবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃতদেহ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ-এর মৃত দেহ গোপালগঞ্জে নিয়ে আসা হচ্ছে। আজ রোববার আসরবাদ তার গ্রামের বাড়ি সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।

ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোড়ার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসাও তাকে আনা হবে না। সরাসরি ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সমাহিত করা হবে।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।নেতা-কর্মিসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তাঁর এই মৃত্যুতে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাত পৌনে ১২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর