গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও ১০ মামলার আসামী নুরুল ইসলাম সাদ্দাম ওরফে আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত নুরুল ইসলাম সাদ্দাম ওরফে আলম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের আব্দুল হক শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এস.আই (উপ-পরিদর্শক) মো: মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। পরে স্থানীয়রা ডাকাত নুরুল ইসলাম সাদ্দামকে ধরে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত ডাকাত নুরুল ইসলাম সাদ্দামের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও গরু চুরিসহ ১০টি মামলা রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর